
নিজস্ব প্রতিবেদক ॥ টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানীতে আওয়ামী লীগ নেতা আলহাজ রুবেল খান মিঠুর বাবা আব্দুল বারেক খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোররাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি কাউলজানী খান বাড়ি এলাকার বাসিন্দা।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৬ বছর। মৃত্যুকালে তিনি ৭ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
ওইদিন বাদ আছর স্থানীয় প্রাথমিক বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
এরআগে খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে ওই বাড়িতে উপস্থিত হন।
…বাসাইলসংবাদ/১০ জানুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




