
বাসাইলসংবাদ: রবিবার, ০১ সেপ্টেম্বর, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : ‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ড কাপ ফুলবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে। রোবার দুপুরে টাঙ্গাইল স্টেডিয়ামে ক্রীড়া পরিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করেন। খেলাটি উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এতে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দীন, যুগ্ম সচিব ওমর ফারুক, টাঙ্গাইল -৫ (সদর) আসনের এমপি ছানোয়ার হোসেন, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম,
জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের সভাপিত্বে এসময় উপস্থিত ছিলেন, যুগ্ম সচিব ওমর ফারুক, টাঙ্গাইল -২ (গোপালপুর-ভূঞাপুর আসনের এমপি ছোট মনির, টাঙ্গাইল -৩ (ঘাটাইল) আসনের আতাউর রহমান খান, টাঙ্গাইল- ৪ (কালিহাতী) আসনের এমপি হাসান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইল -৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের এমপি আহসানুল ইসলাম টিটু, টাঙ্গাইল -৮ (মির্জাপুর) আসনের একাব্বর হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোশারফ হোসেন খান, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, জেলা ক্রিড়া অফিসার আলআমিন সবুজ, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মইনুল হোসেন লিন্টুসহবিভিন্ন উপজেলা থেকে আগত খেলোড়ার ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠান শুরুর আগে
দুপুর ১২টায়
জাতীয় পর্যায়ের
সঙ্গীত শিল্পী
কনা ও
সজল গান
পরিবেশন করেন।
এছাড়াও খেলার
মধ্যাহ্নে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিল্পীদের নৃত্য
ও গান
পরিবেশন করা
হবে। জাতির
পিতা বঙ্গবন্ধু
শেখ মুজিবুর
রহমান জাতীয়
গোল্ড কাপ
ফুটবল টুর্নামেন্ট
(অনূর্ধ্ব-১৭) উদ্বোধনী খেলায় অংশ
নেয় টাঙ্গাইল
সদর উপজেলার
কাকুয়া ইউনিয়ন
ও ছিলিমপুর
ইউনিয়ন পরিষদ।
বালিকা (অনুর্ধ্ব১৭)
খেলায় অংশ
নেয় সদর
উপজেলা ও
নাগরপুর উপজেলা।
আন্ত:ইউনিয়ন
প্রতিযোগিতা থেকে সেরা খেলোয়ারদের নিয়ে
গঠিত হবে
উপজেলা দল।
পরবর্তীতে আন্ত:উপজেলা খেলায় সেরা
খেলোয়ার নিয়ে
গঠিত হবে
জেলা দল।
জেলার সেরা
খেলায়ারদের নিয়ে গঠিত হবে বিভাগীয়
দল। বিভাগীয়
পর্যায়ের খেলা
থেকে সেরা
৪০ জন
খেলোয়ারদের বাছাই করবে যুব ও
ক্রীড়া মন্ত্রণালয়।
উপজেলা পর্যায়ে
খেলা হবে
সেপ্টেম্বরের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে
। জেলা
পর্যায়ের খেলা
হবে সেপ্টেম্বর
মাসের তৃতীয়
সপ্তাহে। বিভাগীয়
পর্যায়ের খেলা
হবে সেপ্টেম্বর
মাসে চতুর্থ
সপ্তাহে।
বাসাইলসংবাদ/একেবি




