
বাসাইলসংবাদ: রবিবার, ১৮ আগস্ট, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক, নাগরপুর ॥ টাঙ্গাইলের নাগরপুরে ১০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মনিয়ার হোসেন (৪৮)কে আটক করেছে পুলিশ। শনিবার (১৭ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার গয়হাটা গ্রাম থেকে তাকে আটক করে। সে ওই ইউনিয়নের মৃত আবুল হোসেনের ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করেছে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলম চাদঁ।
পুলিশ সূত্রে জানা যায়, ডাকাতিসহ একাধিক মামলার আসামী মনিয়ার দীর্ঘ দিন ধরে নাগরপুর উপজেলাসহ পাশর্^বর্তী চৌহালী ও দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকায় এককভাবে প্রভাব খাটিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় ইয়াবা বিক্রি করার সময় আটক করতে পারলেও ক্রেতা দুইজন পালিয়ে যায়। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে মাদক আইনে মামলা দিয়ে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
বাসাইলসংবাদ/একেবি




