
বাসাইলসংবাদ: রবিবার, ১৮ আগস্ট, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর ॥ টাঙ্গাইলের মির্জাপুরে মা সিএনজি ফিলিং স্টেশনের সার্বিক সহযোগিতায় বিবাহিত-অবিবাহিত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে পৌর সদরের কুমারজানি গ্রামে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় অবিবাহিত দল ৪-১ গোলে বিবাহিত দলকে পরাজিত করে। বিজয়ী দলকে একটি খাসি উপহার দেওয়া হয়।
খেলায় প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন মা সিএনজি ফিলিং স্টেশনের স্বত্বাধিকারি ইব্রাহিম মিয়া। এধরণের আয়োজনে এলাকার সবার মধ্যে এক ধরণের সম্প্রীতির সৃষ্টি হয় উল্লেখ করে এমন ভাল কাজে নিজেকে সম্পৃত্ত করতে পেরে আনন্দ প্রকাশ করেন ইব্রাহিম মিয়া।
বাসাইলসংবাদ/একেবি




