
বাসাইলসংবাদ: বুধবার, ৩১ জুলাই, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বুধবার (৩১ জুলাই) দুপুরে বাসাইল পৌর এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহার।
জানা যায়, পণ্য পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনে বাসাইল বাজারের অবস্থিত দোকান মালিক আবুল হোসেনকে দুই হাজার টাকা, রফিক মিয়াকে এক হাজার, সাজেদ মিয়াকে ১হাজার টাকা, ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনে মায়ের দোয়া ফাস্ট ফুডের দোকান মালিক মাসুমকে ৩হাজার টাকা, কামরুল হাসানকে এক হাজার টাকা ও মোটরযান আইনে নূরে আলমকে জরিমানা করা হয়।
এদিকে উপজেলা রোড ইসলামী ব্যাংকের নিচ তলায় মায়ের দোয়া ফাস্ট ফুডের মালিক মাসুম তার দোকানের ফ্রিজে বাসি খাবার রেখে পরেরদিন আবার সেই খাবার গরম করে সাধারণ মানুষকে খাওয়ানোর অভিযোগ করেন স্থানীয়রা। এছাড়াও মাসুম তার ফাস্ট ফুডের সকল খাবারের মূল্য অতিরিক্ত রাখেন বলেও অভিযোগ তাদের।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহার অভিযানের তথ্যটি নিশ্চিত করে বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।
বাসাইলসংবাদ/একেবি




