
বাসাইলসংবাদ: রবিবার, ২১এপ্রিল, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক, ঘাটাইল ॥ ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাযিল মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে টাঙ্গাইলের ঘাটাইলের লোকের পাড়া ও এস ফাযিল মাদরাসার উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে ভুঞাপুর-ঘাটাইল সড়কে মাদরাসার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন- মাদরাসার পরিচালনা পরিষদের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আওরঙ্গজেব খান হিটলার, অধ্যক্ষ বখতিয়ার খান, পরিচালনা কমিটির সদস্য শহিদুল ইসলাম, মাদরাসার প্রভাষক সুলতান মিয়া, লোকের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইমরান হোসেন প্রমুখ। মানববন্ধনে বক্তারা নুসরাত হত্যার সাথে জরিত সকলকে দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবী জানান। এতে লোকের পাড়া ও এস ফাযিল মাদরাসা ও লোকেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা পর্ষদের সদস্য এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৫ শতাধিক লোক অংশ গ্রহণ করে।
বাসাইলসংবাদ/একেবি




