
বাসাইলসংবাদ: রবিবার, ২১ এপ্রিল, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর ॥ টাঙ্গাইলের মির্জাপুরে ৮ গ্রাম হেরোইন ও ১২ পিস ইয়াবাসহ ৪ মাদকসেবী ও ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (২০ এপ্রিল) রাত ৮ টার দিকে উপজলোর মহেড়া ইউনিয়নের ছাওয়ালীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- ছাওয়ালী গ্রামের আছমত মিয়ার দুই ছেলে রিপন মিয়া (৩৩) ও লিটন মিয়া (২৭), একই গ্রামের সুরুজ্জামানের ছেলে শরীফ মিয়া (৩৩) এবং বাসাইল উপজেলার ভোরপাড়া গ্রামের আলীমুদ্দিনের ছেলে নুরু মিয়া।
মির্জাপুর থানার এএসআই রফিক জানান, আটককৃত রিপন ও শরীফের বিরুদ্ধে থানায় পূর্বেও মাদক মামলা রয়েছে। এঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
বাসাইলসংবাদ/একেবি




