
বাসাইলসংবাদ: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক, সখীপুর : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের অঙ্গ সংগঠন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সখীপুর উপজেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে হারুন আজাদকে সভাপতি ও কামরুল হাসান আজাদকে সাধারণ সম্পাদক এবং এবি সিদ্দিককে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। টাঙ্গাইল জেলা শাখার মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি ওমর ফারুক বিপ্লব ও সাধারণ সম্পাদক রাশেদ খান মেনন রাসেল গত রবিবার বিকেলে এ কমিটির অনুমোদন দিয়েছেন। তিন বছর মেয়াদের এ কমিটিতে ২১ জন হচ্ছে কার্যনির্বাহী কমিটির সদস্য ও ১০ জনকে রাখা হয়েছে সম্মানিত সদস্য।
বাসাইলসংবাদ/একেবি




