
বাসাইলসংবাদ: মঙ্গলবার, ০১ জানুয়ারি, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের বাসাইলে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (০১ জানুয়ারী) দুপুর ১২টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করেছে। ওই নারী বাসাইল উপজেলার নথখোলা পৌলীপাড়া এলাকার ধলা খানের স্ত্রী মনোয়ারা বেগম (৪২)।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত মনোয়ারা বেগমের স্বামী ধলা খান ও ছেলে আল-আমীন দীর্ঘদিন যাবৎ সৌদি প্রবাসী। এজন্য তিনি ওই বাড়ীতেই একাই বসবাস করতেন। তিনি প্রতিদিনের মতো সোমবার রাতে ঘুমাতে যায়। সকালে স্থানীয়রা তার গলা কাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। ওই নারীর সাথে জমি নিয়ে প্রতিবেশীর দীর্ঘ দিনের বিরোধ ছিল বলেও পুলিশ জানায়।
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম তুহিন আলী বলেন, নিহতের লাশটি উদ্ধার করা হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বাসাইলসংবাদ/একে




