
শুভেচ্ছা ও অভিনন্দন ২০১৯

দেখতে দেখতে শেষ হয়ে গেলো ইংরেজি ক্যালেন্ডারের আরেকটি বছর, বিদায় নিলো ২০১৮। শুরু হলো আজ ২০১৯ এর পদযাত্রা। নতুন বছরের সূচনায় সবার মনে থাকে জীবনের জরা-অন্ধকার ঝেড়ে আলোর পথে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয়। সেই লক্ষ্যে সত্যের সু-বাতাস সবার মনে অফুরন্ত জীবনীশক্তি নিয়ে আসুক। নতুন বছরের প্রতিটি দিন হোক আরো সুন্দর ও আনন্দময়। এমন প্রত্যাশাই বাসাইলসংবাদ টুয়েন্টিফোর ডটকম এর সকল পাঠক, সংবাদকর্মী, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীসহ সকলের জন্য। শুভ হোক ২০১৯……
এনায়েত করিম বিজয়
সম্পাদক ও প্রকাশক
বাসাইলসংবাদ টুয়েন্টিফোর ডটকম




