
বাসাইলসংবাদ: সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইল-৫ (সদর) আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়া সংগঠক ও রাজনীতিবিদ শিল্পপতি পীরজাদা সফিউল্লাহ আল মুনির-এর নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সহ্রাধিক নারী-পুরুষ ভোটার নিজ উদ্যোগে উপস্থিত ছিলেন।
রোববার সন্ধ্যায় শহরের আশেকপুর এলাকাবাসী এ সভার আয়োজন করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে পীরজাদা সফিউল্লাহ আল মুনির বলেন, আমি অতি সাধারণ একজন মানুষ। আমি সকল মানুষের পাশে দাঁড়াতে চাই। তাদের সেবা করতে চাই। আপনারা যে কোন সময় যে কোন বিষয়ে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন। আমি আপনাদের সন্তান, ভাই ও বন্ধু হয়ে থাকতে চাই।
সদর উপজেলার সকল উন্নয়নে আমি আপনাদের সহযোগিতা ও দোয়া চাই। আপনারা আমার পাশে থাকলে আমার শক্তি বেড়ে যাবে।
আপনাদের সেই শক্তি নিয়ে আমি নির্বাচনে এসেছি। জাতীয় পার্টি আমাকে লাঙ্গল প্রতিক দিয়ে মনোনয়ন দিয়েছে আপনাদের সেবা করার জন্য। আপনাদের সেবা করার জন্যই আজ এই সভাস্থলে হাজির হয়েছি। আমাকে আপনাদের কাছের ও ঘরের ছেলে মনে করে একটি করে লাঙ্গল প্রতিকে ভোট দিবেন। সেই সাথে যদি আপনারা আমাকে ভালবেসে আমার পাশে থেকে সদর উপজেলার উন্নয়নে অংশ গ্রহণ করতে চান তাহলে আমার জন্য প্রতিটি ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে ভোট চাইবেন।

টাঙ্গাইলবাসীর ঘরের ছেলে হিসেবে এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইলো।আশেকপুর উত্তর মসজিদ কমিটির সভাপতি আলোক মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয পার্টির সদস্য সচিব এ্যাভোকেট আব্দুস ছালাম চাকলাদার, যুগ্ন আহবায়ক মোঃ ওয়ারেজ, সদর উপজেলার সভাপতি এ্যাভোকেট তাহের, শহর সভাপতি আহসান খান আছু, জেলা সচেতন নাগরিক ফোরাম ও হিন্দু মহাজোটের সভাপতি বিপ্লব দত্ত পল্টন, যুব সংহতির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ও শিক্ষানীবিশ আইনজীবি এবং মানবাধিকার কর্মী ইসমাইল হোসেন সোহেল।

সভায় আশেকপুর ও ওয়ার্ডের বিভিন্ন এলাকা এবং আশপাশের এলাকার হাজার হাজার ভোটার দল-মত নির্বিশেষে প্রধান অতিথিকে দেখতে ও তার বক্তব্য শুনতে আসেন।
বাসাইলসংবাদ/একে




