
বাসাইলসংবাদ: মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে এক কৃষকের ৩টি গরু চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১৭ ডিসেম্বর) গভীর রাতে বাসাইল পৌর এলাকার বালিনা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, বাসাইল পৌর এলাকার বালিনা গ্রামের কৃষক আব্দুল কদ্দুছ মিয়ার ৩টি গরু চুরি করে নেয় চোরেরা। এঘটনায় গরুর মালিক আব্দুল কদ্দুছ মিয়া মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দুপুরে বাসাইল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলে জানা গেছে।
আব্দুল কদ্দুছ বলেন, রাত দেড়টার দিকে ঘর থেকে বের হওয়ার সময় দেখি বাইরে থেকে শিকল আটকানো। পরে পাশের ঘরের লোকজন দরজা খুলে দিলে গোয়াল ঘরে গিয়ে দেখি ৩টি গরু নেই। ৩টি গরুর মূল্য প্রায় ২লাখ টাকা হবে বলেও তিনি জানান।
বাসাইলসংবাদ/একে




