
বাসাইলসংবাদ: বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলে সখীপুরে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে ৩পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ৫জনকে আটক করেছে। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বড়চওনা এলাকায় এ ঘটনা ঘটে। সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমীর হোসেন এ তথ্যটি জানিয়েছেন।
পুলিশ জানায়, বুধবার রাত ১২টার দিকে সখীপুর থানা পুলিশ টহল দিতে পিকআপ ভ্যান নিয়ে উপজেলার বড়চওনা এলাকায় যাচ্ছিল। পুলিশের গাড়িটি সখীপুর-সাগরদিঘী সড়কের বড়চওনা এলাকায় পৌছালে দুর্বৃত্তরা সড়কে গাছ ফেলে পুলিশের ওপর লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় দুর্বৃত্তরা ককটেল ফাঁটালে পুলিশ আত্মরক্ষার্তে ১৯ রাউন্ড গুলি ছুড়ে। এঘটনায় ৩পুলিশ সদস্য আহত হয়। পরে ঘটনাস্থল থেকে ৫জনকে আটক করে পুলিশ।
ওসি আমীর হোসেন বলেন, ‘হামলার ঘটনায় পিকআপ ভ্যান ভাংচুরসহ ৩পুলিশ সদস্য আহত হয়েছে। এঘটনায় ঘটনাস্থল থেকে ৫জনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।’
বাসাইলসংবাদ/একে




