
বাসাইলসংবাদ: সোমবার, ১২ নভেম্বর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে আওয়ামী লীগ মনোনয়নপ্রত্যাশী, বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ রোববার (১১ নভেম্বর) রাজধানীর ধানমন্ডি কার্যালয় থেকে আওয়ামী লীগের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এসময় বাসাইল-সখীপুরের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন পাওয়ার ব্যাপারে ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ বলেন, ‘গত উপ-নির্বাচনে আমার মনোনয়ন পাওয়ার সম্ভাবনা ছিলো, কিন্তু মানবিক বিবেচনায় মরহুম নেতার পরিবার থেকেই মনোনয়ন দেয়া হয়েছিলো। এবার সবদিক থেকে বিবেচনা করে যোগ্যতা ও জনপ্রিয়তার ভিত্তিতে মনোনয়ন দেয়া হবে। বাসাইল-সখীপুরের পরিবর্তনের জন্য পরিবর্তন প্রয়োজন। আর এ নির্বাচনে দুই উপজেলার তৃণমূল নেতা-কর্মী থেকে শুরু করে সবাই আমার প্রতি আস্থাশীল, আমিও এ বিশ্বাস ও আস্থার মূল্য দিতে চাই। তাই এই আসনে আমিই মনোনয়ন পাবো বলে শতভাগ আশাবাদী এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি।’
বাসাইলসংবাদ/একে




