
বাসাইলসংবাদ: সোমবার, ১২ নভেম্বর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন ১১জন মনোনয়নপ্রত্যাশী। মনোনয়ন বিক্রির প্রথম দিন থেকে শেষ দিন সোমবার পর্যন্ত তারা এই মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেন।
মনোনয়ন ফরম অনলাইনে ক্রয় ও জমা দেবার সুযোগ থাকলেও অতি উৎসাহী প্রার্থীরা প্রত্যেকেই নিজ নিজ কর্মীসমর্থকদের নিয়ে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ ও পূরণ করে জমা দেন।
এ আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বর্তমান এমপি অনুপম শাহজাহান জয়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের), আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক প্রকৌশলী আতাউল মাহমুদ, সখীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শওকত সিকদার, জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি আব্দুস সালাম খান, বাংলাদেশ তাঁত বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী আসাদুল হক তালুকদার, অধ্যক্ষ সাঈদ আজাদ, আওয়ামী লীগ নেতা সরকার মোহাম্মদ আরিফুজ্জামান ফারুক, আওয়ামী লীগ নেতা মো. জুয়েল সরকার, ডা. জাহাঙ্গীর জুয়েল ও বাসাইল উপজেলা তাঁতীলীগের সভাপতি বদিউজ্জামান বিদ্যুত মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দেন।
বাসাইলসংবাদ/একে




