
বাসাইলসংবাদ: মঙ্গলবার, ৩০ অক্টোবর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক উৎসব ও মেলা উপলক্ষ্যে টাঙ্গাইলের বাসাইলে উন্নয়ন র্যালী, আলোচনা সভা, সরকারের জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভিডিও তথ্যচিত্র প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে দিনব্যাপী সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না, বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিচুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বাবুল হাছান, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন অর রশীদ খান প্রমুখ।
বাসাইলসংবাদ/একে




