
বাসাইলসংবাদ: সোমবার, ১৫ অক্টোবর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে তাসলিমা (১৪) নামের নবম শ্রেনীর এক শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহার। সোমবার (১৫ অক্টোবর) দুপুরে বাসাইল সদর ইউনিয়নের হান্দুলীপাড়া এলাকায় বিয়ের আসরে উপস্থিত হয়ে তিনি এই বাল্যবিয়ে বন্ধ করেন।
জানা যায়, হান্দুলীপাড়া গ্রামের ইসমাইল হোসেন তার স্কুল পড়ুয়া মেয়েকে বিয়ে দেওয়ার জন্য সকল আয়োজন সম্পন্ন করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে এসিল্যান্ড বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে ওই বিয়েটি বন্ধ করেন।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহার মেয়েটির বাবা-মাকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে ধারণা দেন। পরে তার বাবা-মা নিজেদের ভুল বুঝতে পেরে মেয়েকে অপ্রাপ্ত বয়সে বিয়ে দিবেন না মর্মে মুছলেকা দেন।
বাসাইলসংবাদ/একে




