
বাসাইলসংবাদ: মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা ছালাফিয়া বালিকা দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা আব্দুল মোমেন আনসারী ইন্তেকাল করেছেন- ইন্না লিল্লাইহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। রবিবার (১৪ অক্টোবর) রাতে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তার মৃত্যুতে ওই মাদরাসাসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তিনি শিক্ষকতা ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এলাকার সর্বস্তরের মানুষের কাছে তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয় ও সাদা মনের মানুষ। সোমবার (১৫ অক্টোবর) জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।
বাসাইলসংবাদ/একে




