
বাসাইলসংবাদ: সোমবার, ১৫ অক্টোবর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আজ সোমবার (১৫ অক্টোবর) থেকে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আগামী শুক্রবার (১৯ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এ উৎসবের। টাঙ্গাইলের বাসাইলে এবার ৫০টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

পূজায় নিরাপ্তার জন্য যাওয়ার পূর্বে পুলিশের প্রস্তুতিমূলক আলোচনা
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিচুর রহমান বলেন, ‘দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ৫০টি পূজামণ্ডপের নিরাপত্তা রক্ষায় ৬০জন পুলিশ, ২০০জন আনসার সার্বক্ষণিক নিয়োজিত থাকবে। এছাড়াও মোবাইল টিমসহ সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।’
তিনি আরও বলেন, শুক্রবার জোম’আর নামাজের জন্য দুপুর ১২ থেকে দুইটা পর্যন্ত সকল পূজা মণ্ডপে বাদ্যবাজনা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও সকল নামাজের সময় বাদ্যবাজনা বন্ধ রাখতে বলা হয়েছে।

পূজায় নিরাপ্তার জন্য যাওয়ার পূর্বে পুলিশের প্রস্তুতিমূলক আলোচনা
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কৃষিবিদ সুনীল রায় স্বপন বলেন, ‘এবার উপজেলার বিভিন্ন এলাকায় ৫০টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। আশা করছি অন্যান্য বছরের মতই শান্তিপূর্ণভাবে পূজা শেষ করতে পারবো।’
উল্লেখ্য, পৌরসভায় ১৫টি, বাসাইল সদর ইউনিয়নে ৫, কাউলজানী ইউনিয়নে ২টি, কাঞ্চনুপর ইউনিয়নে ৯টি, ফুলকী ইউনিয়নে ২টি, হাবলা ইউনিয়নে ১০টি ও কাশিল ইউনিয়নে ৭টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
বাসাইলসংবাদ/একে




