
নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর: টাঙ্গাইলের মির্জাপুরে সাপের কামড়ে আবু সাঈদ (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার ( ১৪ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সাঈদ উপজেলার আজগানা ইউনিয়নের মৃত ওয়াহাব মিয়ার ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আবু সাঈদ সকালে ঘুম থেকে উঠে খাটের ওপর থেকে পা নামিয়ে বসে ছিলো। হঠাৎ পায়ের গোড়ালির দিকে কিছু একটা কামড় দিয়েছে বুঝতে পেরে নিচের দিকে তাকিয়ে দেখেন সাপ।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বাসাইলসংবাদ/একেবি




