
নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর ॥ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি খালি বাস ছিনতাইয়ের পর রাতভর ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিনগত মধ্যরাতের পর থেকে শনিবার ভোর পর্যন্ত এই ডাকাতি চলে। শনিবার সকালে উপজেলার দেওহাটা নামক স্থানের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে বাসটি উদ্ধার করে পুলিশ।

বাস মালিক ও চালক শ্যামল জানান, রাতের ট্রিপ শেষে ঢাকা মেট্রো-ব ১৫-২৪৯৮ “শিশির” নামের বাস গাড়িটি গাজীপুর বাইপাসের পেয়ারা বাগান এলাকায় রেখে ঘুমোতে যান তিনি। সেসময় গাড়িতে যথারীতি ঘুমিয়ে ছিলো ৩জন বাস স্টাফ। কিন্তু ভোর ৩ টার দিকে ঘুমন্ত স্টাফদের অস্ত্রের মুখে জিম্মি করে বাসটি ছিনতাইপূর্বক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে যাত্রী উঠিয়ে ডাকাতি করতে থাকে ডাকাত দল।
বাস যাত্রী টিপু সুলতান জানান, টাঙ্গাইলের ধনবাড়িতে চাকরি করেন তিনি। চাকরিস্থলে যাওয়ার জন্য ভোর পৌনে ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শুভুল্যা নামক স্থান থেকে বাসে উঠেন তিনি। কিন্তু বাসে উঠা মাত্রই ডাকাতদল তাকে চড়-থাপ্পর মারা শুরু করে ও চোখ বেঁধে ফেলে। কিছু বুঝে উঠার আগেই তার কাছে থাকা দুটি মোবাইল সেট, নগদ ২ হাজার টাকা ও বিকাশ একাউন্টে থাকা ১০ হাজার নিয়ে নেয় ডাকাতদল। সেসময় বাসে বেশ কয়েকজন যাত্রী চোখ বাধা অবস্থায় ছিলো বলে জানায় সে। এরপর ভোর সকালের দিকে বাসের সবাইকে চোখ বাধা অবস্থায় রেখে চলে যায় ডাকাতদল।
রিপোর্টটি লেখা পর্যন্ত থানায় এ ঘটনায় কোন অভিযোগ দায়ের হলেও বাস মালিক অভিযাগ দিবেন বলেও জানান ডিউটি অফিসার দয়াল চন্দ্র (পরিদর্শক)।
বাসাইলসংবাদ/একেবি




