
বাসাইলসংবাদ: বুধবার, ১০জুলাই, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর ॥ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৭নং ওয়ার্শী ইউনিয়ন পরিষদের টানা দুইবারের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ হেল শাফি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত সোমবার স্ট্রোক জনিত কারণে সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তিনি আওয়ামী রাজনীতির সাথে সম্পৃত্ত ও উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য হিসেবে দায়িত্বপালন করে আসছিলেন। তার স্ত্রী মির্জা শামীমা আক্তার শিফা উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তান, মা ও ৬ ভাই-বোন রেখে গেছেন। মাত্র ৫০ বছর বয়সেই এই কর্মঠ ও দক্ষ আওয়ামী নেতার মৃত্যুতে রাজনীতিক অঙ্গন ও বিশেষ করে তার এলাকায় শোকের মাতম চলছে। বুধবার সকালে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
বাসাইলসংবাদ/একেবি




