
বাসাইলসংবাদ: মঙ্গলবার, ০৯জুলাই, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার কলিয়া গ্রামে ৫টি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। গত দুই মাসে বিভিন্ন সময় এ চুরির ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার (৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার কলিয়া মধ্যপাড়ার আব্দুল আজিজ মিয়ার বাড়িতে ঘরের টিন কেটে প্রায় ৩ ভরি স্বর্ণালঙ্কার চুরি করে নেয় দুর্বৃত্তরা। অপরদিকে, এক সপ্তাহ আগে কলিয়া উত্তরপাড়ার আলেক জেন্ডার মাস্টারের বাড়িতে সিধ কেটে ৬০হাজার টাকা ও সাড়ে ৩ ভরি স্বর্ণ চুরি হয়। একই রাতে ছান মিয়া নামের আরেকজনের বাড়িতে হানা দেয় চুররা। প্রায় দুই মাস আগে একই এলাকার নুর ইসলামের একটি গরু ও রবি মিয়ার দুইটি গরু চুরি হয়। এদিকে দেড় মাস আগে বাসাইল উত্তরপাড়া এলাকার আব্দুস সামাদের ৩টি গরু চুরি হয়।
এছাড়াও সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন বাড়িতে চুরির ঘটনা ঘটছে বলে প্রতিনিয়ত শোনা যাচ্ছে।
স্থানীয়রা জানান, উপজেলার বিভিন্ন এলাকায় মাদক সেবনকারীদের উৎপাত বেড়ে গেছে। মাদক কেনার টাকা জোগার করতে মাদক সেবনকারীরা এ ধরণের ঘটনা ঘটাতে পারে বলে স্থানীয়দের ধারণা।
বাসাইলসংবাদ/একেবি




