
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৯:

নিউজ ডেস্ক : ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে আজ। বৃহস্পতিবার (২৫ জুলাই) কমিশনের বিশেষ সভায় প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল অনুমোদন করা হয়।
৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করছেন ২০ হাজার ২৭৭ জন প্রার্থী। এই প্রার্থীরা এখন লিখিত পরীক্ষায় অংশ নেবেন।
ফলাফল কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd-এ পাওয়া যাচ্ছে। এ ছাড়া টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে নিন্মোক্ত পদ্ধতিতে যে কোনো মোবাইল থেকে এসএমএস করে ৪০তম বিসিএস প্রিলিমিনারি টেস্টের ফলাফল জানা যাবে।
Format: PSC<Space>40<Space>Registration Number লিখে ১৬২২২তে পাঠাতে হবে। ফিরতি মেসেজে ফলাফল পাওয়া যাবে। লিখিত পরীক্ষার সময়সূচি যথাসময়ে জানানো হবে।
বাসাইলসংবাদ/একেবি




