
নিউজ ডেস্ক : সমাজের নির্যাতিত, নিপীড়িত, অসহায় গরীব দুঃখি ও পথশিশুদের পাশে দাঁড়াতে গঠিত “সোনিয়া ফাউন্ডেশন” এর উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য হিসেবে দ্বায়িত্ব নিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সাইদুল হক সুমন।

বুধবার ( ৪ ডিসেম্বর) সোনিয়া ফাউন্ডেশনের কর্ণধার ও প্রতিষ্ঠাতা সোনিয়া আক্তার, সভাপতি শিপলু সিকদারসহ সংগঠন এর নেতৃবৃন্দ উপদেষ্টা পত্র প্রদান করেন। পরে ব্যারিস্টার সুমন ওই উপদেষ্টাপত্র গ্রহণ করে উপদেষ্টা হিসেবে দ্বায়িত্ব পালন করার জন্য সম্মতি প্রকাশ করেন।
পরে নবনির্বাচিত উপদেষ্টাকে সোনিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা জানানো হয়।
এ সময় ব্যারিস্টার সাইদুল হক সুমন বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে শুধু উপদেষ্টা হিসেবেই নয় সোনিয়া ফাউন্ডেশনের হয়ে সরাসরি অসহায় মানুষের কল্যাণে কাজ করবেন এবং সব সময় সোনিয়া ফাউন্ডেশনের পাশে থেকে মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করবেন।
সংগঠন-এর প্রতিষ্ঠাতা সোনিয়া আক্তার জানান, সমাজে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সব সময় সবার আগে এগিয়ে যাবে সোনিয়া ফাউন্ডেশন। বাসাইলসংবাদ/একেবি




