
বাসাইলসংবাদ: রবিবার, ১৪ জুলাই, ২০১৯:

নিউজ ডেস্ক : সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় বিরোধীদলীয় নেতা হিসেবে সংসদে এরশাদের গঠনমূলক ভূমিকার কথাও স্মরণ করেন শেখ হাসিনা।
১৭ দিন চিকিৎসাধীন থাকার পর রবিবার সকাল পৌনে আটটার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এরশাদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
সূত্র- ঢাকাটাইমস
বাসাইলসংবাদ/একেবি




