
বাসাইলসংবাদ: রবিবার, ১৬জুন, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে ১০৪ লিটার চোলাইমদসহ শ্রী ফালু কোচ (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৪ জুন) রাতে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের নয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। সে ওই গ্রামের শ্রী গণেশ কোচের ছেলে।
সখীপুর থানার ওসি (তদন্ত) এএইচএম লুৎফুল কবির বলেন, ১০৪ লিটার চোলাইমদসহ ফালু কোচকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধ মামলা দিয়ে শনিবার (১৫ জুন) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
বাসাইলসংবাদ/একেবি




