
বাসাইলসংবাদ: শনিবার, ০২ ফেব্রুয়ারি, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে ১৫ পুড়িয়া হেরোইনসহ বাছিরন নেছা (৪০) নামের এক নারী ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার (০২ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের বগাপ্রতিমা এলাকা থেকে তাকে আটক করা হয়। সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমির হোসেন এ তথ্যটি নিশ্চিত করেছেন। আটককৃত বাছিরন নেছা ওই ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের ইউপি সদস্য এবং সানোয়ার হোসেনের স্ত্রী।
ওসি আমির হোসেন বলেন, ওই নারী ইউপি সদস্য দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। পরে গোপন তথ্যের ভিত্তিতে ১৫ পুড়িয়া হেরোইনসহ তাকে আটক করা হয়। সে একাধিক মাদক মামলার আসামি। এ ঘটনায় এসআই ওমর ফারুক বাদী হয়ে ওই ইউপি সদস্যের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। পরে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
তার স্বামী সানোয়ার হোসেন মাদক মামলায় গ্রেফতার হয়ে জেলহাজতে রয়েছে বলেও তিনি জানান।
বাসাইলসংবাদ/একেবি




