
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুর উপজেলার হামিদপুর গণ উচ্চ বিদ্যালয়ে, বাল্যবিয়ের কুফল, মাদকের অপব্যবহার, ইভটিজিং বিরোধী ও শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক হারুনুর রশিদ, সখীপুর প্রেসক্লাবের ক্রিড়া সম্পাদক ও দৈনিক আলোকিত বাংলাদেশের সাংবাদিক ইসমাইল হোসেন, সহাকারি শিক্ষক শাহিনুর ইসলাম, খলিলুর রহমান, নজরুল ইসলাম, হালিম মিয়া, মাওলানা নুরুল ইসলাম, শহিদুল ইসলাম প্রমুখ।
সমাবেশে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।




