
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে শিশুদের মাঝে শীতবস্ত্র, শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে অনলাইন নিউজ পোর্টাল প্রথম কণ্ঠ’র সম্পাদক ও দৈনিক গণকণ্ঠ’র প্রতিনিধি এসএম জাকির হোসেন উপজেলার কীর্ত্তণখোলা এলাকার শিশু শিক্ষার্থীদের মাঝে এসব উপকরণ ও নগদ অর্থ বিতরণ করেন।

জানা যায়, সকালে কুয়াশাচ্ছন্ন শিশির ভেজা ভোরে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ নিয়ে সাংবাদিক জাকির ওই এলাকার ৩৩ জনকে শীতবস্ত্র, ৮৪ জন শিক্ষার্থীর মাঝে খাতা, কলম ও ৯জন এতিম শিশুকে নগদ অর্থ প্রদান করেন।
এসময় বীর মু্ক্তিযোদ্ধা শামছুল হক, মু্ক্তিযোদ্ধা আক্কেল আলী মাষ্টার, উলুমুল কোরআন নূরানী ও হাফিজিয়া মাদরাসার শিক্ষক মাওলানা মশিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সাংবাদিক এসএম জাকির হোসেন বলেন, ‘তীব্র শীতে শীতবস্ত্র পেয়ে শিশুরা অনেক খুশি হয়েছে। সামনের দিনগুলোতেও আমার সামর্থ অনুযায়ী দরিদ্রদের সহযোগিতা করে যাবো।’
…বাসাইলসংবাদ/একেবি




