
বাসাইলসংবাদ: শনিবার, ২০ জুলাই, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক, সখীপুর ॥ টাঙ্গাইলের সখীপুরে ৬ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে সোহাগ মিয়া (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২০ জুলাই) সকালে শিশুটির বাবা সখীপুর থানায় অভিযোগ করলে বিকেলেই পুলিশ বড়চওনা গ্রামের নিজ বাড়ি থেকে অভিযুক্ত সোহাগকে গ্রেফতার করে। সোহাগ ওই গ্রামের শাহাবুদ্দিনের ছেলে।
জানা যায়, গত ১০ জুলাই দুপুরে বখাটে সোহাগ মোবাইলে গেমস দেখানোর কথা বলে ওই শিশুকে নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে শিশুটির শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন চালায় এবং এসব কাউকে বললে মেরে ফেলার হুমকি দিয়ে ছেড়ে দেয়। শিশুটি বাড়ি ফিরে কান্নাজড়িত কণ্ঠে তার মা-বাবার কাছে ঘটনার বর্ণনা দেয়।
সখীপুর থানার ওসি আমির হোসেন জানান, অভিযোগ পেয়েই বখাটে সোহাগকে গ্রেফতার করা হয়েছে।
বাসাইলসংবাদ/একেবি




