
নিউজ ডেস্ক : টাঙ্গাইলের সখীপুরে জমকালো অনুষ্ঠানে এশিয়ান টিভি’র ৭ম বর্ষপূর্তি পালিত হয়েছে। শনিবার রাত আটটায় সখীপুর প্রেসক্লাব অডিটরিয়াম উৎসব মূখর পরিবেশে ‘সাত পেরিয়ে আটে পদার্পণ সবার সাথে এশিয়ান টেলিভিশন’ এই স্লোগানকে সামনে রেখে আলোচনা সভা, কেক কাটা ও ডিনারের মাধ্যমে বর্ষপূর্তি অনুষ্ঠান পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শওকত সিকদার, সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, সাধারণ সম্পাদক এনামুল হক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ফজলুল হক বাপ্পা, ইউরেকা শিক্ষা পরিবারের পরিচালক খান মুহাম্মদ মনিরসহ সাংবাদিক, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন এশিয়ান টিভির সখীপুর প্রতিনিধি এম সাইফুল ইসলাম শাফলু।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ কেক কেটে আনন্দ উল্লাস করে এশিয়ান টিভির জন্মদিনকে প্রাণবন্ত করে তোলেন। পরে উপস্থিত সকলে মিলে ডিনার পার্টির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
…বাসাইলসংবাদ/২০ জানুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




