
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে বাউল শিল্পী শরিয়ত সরকারের ফাঁসির দাবিতে স্থানীয় মুসুল্লিরা মানববন্ধন করেছে। রোববার বিবেকে সখীপুর মুখতার ফোয়রা চত্বরে শতশত মুসুল্লী মানববন্ধনে অংশ নেন।

এর আগে, শনিবার দুপুরে উপজেলা বাউল সমিতির উদ্যোগে একই জায়গায় শরীয়ত সরকারের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। রোববারের মানববন্ধনে মুসুল্লীরা জানান, শরীয়ত সরকার আল্লাহ ও রাসুল (সা:) -এর নামে কটুক্তি, কোরআন-সুন্নাহর অপব্যাখ্যা ও আলেম ওলামাদের প্রতি বিষাদগার বক্তব্য দিয়েছে। ওই বক্তব্যের প্রতিবাদেই আজকের এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
…বাসাইলসংবাদ/২০ জানুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




