
নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৪তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ জানুয়ারি) সকালে টাঙ্গাইল শহরে শর্মা হাউজ রেষ্টুরেন্ট হল রুমে টাঙ্গাইল জেলা বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখনে টাঙ্গাইল জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ-সভাপতি আতোয়ার রহমান জিন্নাহ, সাদেকুল আলম খোকা, জিয়াউল হক শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান, রাশেদুল আলম রাশেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ তালুকদার, শফিকুর রহমান খান, প্রচার সম্পাদক এ কে এম মনিরুল হক জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালহে মোহাম্মদ সাফি ইথেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলামসহ বিএনপির অঙ্গসংগঠনের অন্যন্য নেতাকর্মীরা। আলোচনা সভা শেষে জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
…বাসাইলসংবাদ/২০ জানুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




