
বাসাইলসংবাদ: বুধবার, ১২জুন, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে এক মাদক ব্যবসায়ীসহ দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ জুন) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে- উপজেলার পাট বহেড়াতৈল গ্রামের অতল কোচের ছেলে নিমাই কোচ (২০)কে ১ গ্রাম হেরোইনসহ এবং চুরি মামলার পলাতক আসামি সখীপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের পান্ড শেখের ছেলে শাহাব উদ্দিন (৪৫)।
সখীপুর থানার ওসি (তদন্ত) এএইচএম লুৎফুল কবির বলেন- মঙ্গলবার রাতে গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ী নিমাই কোচ ও চোর মামলায় শাহাব উদ্দিনকে বুধবার সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
বাসাইলসংবাদ/একেবি




