
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে কোরবানি করার সময় গরুর লাথির আঘাতে আজাহার আলী (৬২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (০১ আগস্ট) উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ভুগলিচালা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফেরদৌস এ তথ্যটি নিশ্চিত করেছেন।

নিহত আজাহার আলী ওই গ্রামের মৃত ইমান আলীর ছেলে।
স্থানীয়রা জানান, ঈদের দিন বেলা ১১টার দিকে গরু কোরবানির সময় গরুটি আজাহার আলীকে পা দিয়ে লাথি মারে। এসময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শাকের আহমেদ বলেন, ‘হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়।’
…বাসাইলসংবাদ/ ০৩ আগস্ট, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




