
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে বন্যায় পানিবন্দি হয়ে আশ্রয় নেয়া ৮ শতাধিক মানুষের মাঝে ঈদের দিনে রান্না করা খাবার বিতরণ করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম। শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় গরু ও খাসির মাংস দিয়ে রান্না করা খাবার বাসাইল গোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়, বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও বাথুলীসাদী লাইলী বেগম উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নেয়া মানুষদের মাঝে তিনি এ খাবার বিতরণ করেন।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাখাওয়াত হোসেন, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা রাজিক, উপজেলা পরিষদ জামে মসজিদের ঈমাম হাফেজ রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।
…বাসাইলসংবাদ/ ০২ আগস্ট, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




