
বাসাইলসংবাদ: শুক্রবার, ০৫ এপ্রিল, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে প্রেমিককে গাছের সঙ্গে বেঁধে রেখে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণ ও তাদের দুজনকে বিবস্ত্র করে মোবাইল ফোনে ভিডিও ধারণের ঘটনায় এ মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে টাঙ্গাইল র্যাব-১২। শুক্রবার (৫ এপ্রিল) সকালে টাঙ্গাইল শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকার রাঙ্গামাটি কর্টেজ আবাসিক হোটেল থেকে এ মামলার প্রধান আসামী সাদ্দাম হোসেন (২৭)কে গ্রেফতার করা হয়। সাদ্দাম হোসেন সখীপুর উপজেলার দক্ষিণ ঘাটেশ্বরী এলাকার ইস্রাফিল মিয়ার ছেলে। এরআগে গত ১৭ মার্চ এ মামলার আসামী একই এলাকার জালাল উদ্দিন (২৫)কে গ্রেফতার করে সখীপুর থানা পুলিশ।
টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার শফিকুর রহমান বলেন, গত ১১ মার্চ সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের একটি বনে প্রেমিকের সামনে প্রেমিকাকে গণর্ধষণ ও ভিডিও ধারণ করে এ মামলার প্রধান আসামী সাদ্দাম ও তার সহযোগিরা। এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদি হয়ে গত ১৭ মার্চ ৫জনকে আসামী করে সখীপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকার রাঙ্গামাটি কর্টেজ আবাসিক হোটেল থেকে আসামী সাদ্দামকে গ্রেফতার করা হয়। সাদ্দাম এ মামালা ছাড়াও ২০১৪ সালের একটি হত্যা মামলার আসামী বলেও জানান তিনি।
বাসাইলসংবাদ/একেবি




