
নিজস্ব প্রতিবেদক : কওমী ওলামা পরিষদ টাঙ্গাইলের সখীপুর উপজেলা কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সৌখিন মোড় দারুল উলুম নুরুল হারামাইন মাদ্রাসা মসজিদে উপজেলার বিভিন্ন মসজিদ-মাদ্রাসার আলেমদের উপস্থিতিতে আলহাজ্ব মাওলানা সাইফুল্লাহ বেলালীকে সভাপতি ও মুফতি রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করেন টাঙ্গাইল জেলা কওমী ওলামা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আব্দুর রহমান।

উক্ত কমিটিতে সহ-সভাপতি হিসেবে মাওলানা আব্দুর রশিদ, মাওলানা আব্দুল লতিফ, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি হাসিবুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা জাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মুফতি আবু বকরসহ ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা কওমী ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি সামছুল হক, সাংগঠনিক সম্পাদক মুফতি ইলিয়াস হামিদ, প্রশিক্ষণ সম্পাদক মুফতি সামছুল আলম প্রমুখ।
বাসাইলসংবাদ/ ১০ সেপ্টেম্বর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




