
নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর : টাঙ্গাইলের মির্জাপুর ২৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে মির্জাপুর থানা পুলিশ। এছাড়া মাদক বহনে ব্যবহৃত ঢাকা মেট্রো ১৫-৫৭৫৭ নাম্বারের একটি ট্রাক জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার ( ১০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকা থেকে মির্জাপুর থানার উপপরিদর্শক মুরাদের নেতৃত্বে একদল পুলিশ ওই মাদকসহ দুইজনকে আটক করে। প্রাথমিক তথ্য মতে মাদকগুলো উত্তরবঙ্গ থেকে গাজীপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
আটককৃতরা হলেন- গাজীপুর জেলার কোনাবাড়ি থানার বাইমাইল এলাকার শফি মিয়ার ছেলে সোহেল রানা (২৪) ও লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার টংভাঙ্গা এলাকার আফজাল হোসেনের ছেলে আনিসুর রহমান (২৫)।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান জানান, এ ঘটনায় দুইজনের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। এই মাদক ব্যবসার পেছনে কারা রয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করা হবে।
বাসাইলসংবাদ/ ১০ সেপ্টেম্বর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




