
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুর উপজেলা বিএনপির সভাপতি শাজাহান সাজুকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তারস্থলে উপজেলা বিএনপির সহ-সভাপতি নাজিম মাস্টারকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল স্বাক্ষরিত দলীয় প্যাডে প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্যটি নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সখীপুর উপজেলা বিএনপি এবং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অনিবার্য কারণে উপজেলা বিএনপির সভাপতি শাজাহান সাজুকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো এবং সহ-সভাপতি নাজিম মাস্টারকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
এ সংক্রান্ত অনুলিপি কেন্দ্রীয় বিএনপির দপ্তর, জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান ও সখীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের কাছে দেওয়া হয়েছে।
বাসাইলসংবাদ, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






