
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি (বহিষ্কৃত) কাজী অলিদ ইসলাম ঢাকায় গ্রেফতার হয়েছেন। সোমবার ঢাকার মিরপুর এলাকা থেকে মিরপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

মির্জাপুর আসনের সাবেক সংসদ সদস্য খান আহমেদ শুভ’র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করা পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে এ বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। কাজী অলিদ ইসলাম ৫ আগস্টের পর থেকে ঢাকায় বসবাস করে আসছিলেন।
প্রসঙ্গত, উপজেলা পরিষদ নির্বাচনে কাজী অলিদ ইসলাম আওয়ামী লীগ মনোনিত প্রার্থীর পক্ষে কাজ না করে নিজেই নির্বাচনে অংশগ্রহণ করেন। এজন্য তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এরপর থেকে তিনি আর আওয়ামী লীগের দলে ফিরতে পারেননি।
বাসাইলসংবাদ, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






