
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে উপজেলা পর্যায়ে জাতীয় আইনগত সহায়তা প্রদান কমিটির সদস্যদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ২১ অক্টোবর) বিকেলে জেলা লিগ্যাল এইড কমিটি ও লাইট হাউসের আয়োজনে এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বাস্তবায়ন ও ইউএসএআইডির অর্থায়নে উপজেলা পরিষদ মিলনায়তনে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা লুৎফা প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রোমটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে) প্রকল্পের জেলা সমন্বয়কারী সিদ্দিকুল আলম মামুন। অনুষ্ঠানের সহযোগিতা করেন প্রোমটিং পিস এন্ড জাস্টিস প্রকল্পের বাসাইল ও সখীপুর উপজেলা কো-অর্ডিনেটর শাহিনুর ইসলাম।




