
বাসাইলসংবাদ: বুধবার, ৮ মে, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর: রমজানকে কেন্দ্র করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় ও সিন্ডিকেটমুক্ত রাখতে টাঙ্গাইলের মির্জাপুর সদরের প্রধান বাজার মনিটরিং করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৮মে) বিকেলে মির্জাপুর সদরের প্রধান বাজারে উপজেলা নির্বাহী অফিসার আবদুল মালেক ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাইনুল হকের নেতৃত্বে এ মনিটরিং অভিযান পরিচালনা করা হয়।
বাজার পরিদর্শন করে সব দোকানীকে মূল্য তালিকা প্রদর্শনপূর্বক পণ্য কেনা-বেচা করার জন্য নির্দেশনা দেওয়া হয়। এ সময় পৌর সদরের কাঁচামাল ব্যবসায়ী মঞ্জুকে ভোক্তা অধিকার নিয়ন্ত্রণ আইনে ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
মনিটরিং শেষে ইউএনও আবদুল মালেক এ ধরনের অভিযান বা মনিটরিং সামনে আরও জোরদার করা হবে বলেও জানান।
বাসাইলসংবাদ/একেবি




