
নিউজ ডেস্ক : টাঙ্গাইলের মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ ফার্মেসিতে ২লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পৌর সদরের মসজিদ মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো.মঈনুল হক।

জানা যায়, ড্রাগ অ্যাক্ট ১৯৪০ এর ২৭ ধারা অনুযায়ী ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নাহার মেডিকেল হল ফার্মেসিতে ৮০ হাজার, আরোগ্য ফার্মেসিতে ১০ হাজার, চৌধুরী ফার্মেসিতে ১লাখ ২০ হাজার, মাজেদা ফার্মেসিতে ৪০ হাজার, একতা ফার্মেসিতে ৫ হাজার, শাহী মেডিকেল ফার্মেসিতে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন জেলা ড্রাগ সুপার ডা. নার্গিস আক্তার।
রাম্যমাণ আদালতে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন জেলা ড্রাগ সুপার ডা. নার্গিস আক্তার।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মঈনুল হক এ তথ্যটি নিশ্চিত করে বলেন, অবৈধ সকল কিছুর বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’




