
বাসাইলসংবাদ: সোমবার, ২৯ জুলাই, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর ॥ টাঙ্গাইলের মির্জাপুরে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২০২ বোতল ফেনসিডিলসহ ৩ কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৮ জুলাই) রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার দেওহাটা ব্রিজের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, নওগাঁ জেলার পোরশা উপজেলার বিপ্রভাগ গ্রামের মৃত মানিক চানের ছেলে আবুল হোসেন (৩০), একই গ্রামের আব্দুল ওহাবের ছেলে কাউসার (২৩) ও রমজান আলীর ছেলে মামুন (১৯)।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সায়েদুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তারা যাত্রী সেজে ওই বাসটিতে ফেনসিডিল নিয়ে চাচ্ছিল। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে সোমবার (২৯ জুলাই) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
বাসাইলসংবাদ/একেবি




