
বাসাইলসংবাদ: সোমবার, ২৯ জুলাই, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার (২৯ জুলাই) দুপুরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। এরআগে মেলা উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে অতিথিরা মেলায় বিভিন্ন ষ্টল পরিদর্শণ করেন। মেলায় ২০টি স্টল বসানো হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না সভাপতিত্ব করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, বাসাইল পৌর সভার মেয়র আব্দুরর রহিম আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মলি আক্তার, বাসাইল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাহাঙ্গীর হোসেন,
কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন অর রশিদ, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা রাজিকসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা নাজনীন আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রূপালী খাতুন।
৩১ জুলাই রাত ৮টা পর্যন্ত এ মেলা চলবে বলে জানা গেছে।
বাসাইলসংবাদ/একেবি






