
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের মির্জাপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে সোহেল শিকদার (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় উপজেলার গোড়াই জোড়পুকুর এলাকায় এ ঘটনা ঘটে। গোড়াই হাইওয়ে পুলিশের ওসি জাহিদুল ইসলাম এতথ্যটি নিশ্চিত করেছেন।

নিহত সোহেল উপজেলার গোড়াই ইউনিয়নের ভরপাড়া গ্রামের ময়নাল শিকদারের ছেলে।
ওসি জাহিদুল ইসলাম বলেন, ‘সোহেল তার কর্মস্থল কমফিট কম্পোজিট মিলে কাজ শেষে বাড়ির উদ্দেশ্যে নিজের মোটরসাইকেযোগে রওনা হয়। তিনি উপজেলার গোড়াই জোড়পুকুর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী মতিন ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাস পিছনদিক থেকে তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’...বাসাইলসংবাদ/একেবি




