
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে পূজা দেখতে গিয়ে কাজল সূত্রধর (২০) নামের এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন। রবিবার (৬ অক্টোবর) দুপুরে সদর উপজেলার গালা ইউনিয়নের ব্রাহ্মণপুশিয়া সূত্রধর পাড়া সার্বজনিন পূজা মন্ডপে এ ঘটনা ঘটে। নিহত কাজল ওই এলাকার মধুসূধন সূত্রধরের ছেলে।

গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজ কুমার বলেন, ‘দুপুরের দিকে কাজল পূজা দেখতে গিয়ে মন্ডপের লাইটিংয়ের জিআইতারে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। ...বাসাইলসংবাদ/একেবি




