
বাসাইলসংবাদ: শনিবার, ১৮ মে, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকার ক্যানটনমেন্ট এর সন্নিকটে একটি অভিজাত চাইনিজ রেস্টুরেন্টে শুক্রবার (১৭ মে) মাহে রমজান এবং যাকাতের গুরুত্ব শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন তরুণ সংগঠক ও ব্যাংক কর্মকর্তা লায়ন মো. সজীবুর রহমান খান।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. রুহুল আমীন, সহকারী অধ্যাপক, এশিয়ান ইউনির্ভাসিটি অব বাংলাদেশ ও ভাইস প্রেসিডেন্ট, লার্ন মোর বাংলাদেশ। অনুষ্ঠানে ড. মুহাম্মদ ওমর ফয়সাল, গবেষক, কলামিস্ট, প্রকৌশলী জালাল উদ্দীন রনি, ডিজিএম, বিকাশ ব্যবসায়ী, কর্পোরেট প্রফেশনালসহ বিভিন্ন বিশব্বিদ্যালয়ের ছাত্র রা অংশ গ্রহন করেন।
বক্তারা রমজানের গুরুত্ব নিয়ে আলোচনার পাশাপাশি সুন্দর জীবন গঠনের বিষয়েও পর্যালোচনা করেন।
উল্লেখ্য, লার্ন মোর বাংলাদেশ একটি শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক প্রশিক্ষণ ও পরামর্শকারী প্রতিষ্ঠান। যা ২০১৮ সালের ২৫শে ফেব্রুয়ারি যাএা শুরু করেছিলো।
পরবর্তীতে জাতীয় শিক্ষা ব্যাবস্থাপনা একাডেমির পরিচালক এর আনুষ্ঠানিক উদ্বোধণ করেন।
বাসাইলসংবাদ/একেবি




